• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

পাহাড়ের সার্বিক উন্নয়নে বাঁধা সৃষ্টি না করে সহযোগিতা করতে হবে-বৃষকেতু চাকমা

সুমন্ত চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2018   Tuesday

পাহাড়ের সার্বিক উন্নয়নে বাঁধা সৃষ্টি না করে সহযোগিতার মনোভাব নিয়ে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


তিনি বলেন, পার্বত্য চুক্তি হওয়ার কারণে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। যার ফলে এখান থেকে মন্ত্রী, এমপি এবং আঞ্চলিক ও জেলা পরিষদের সদস্য হচ্ছেন। এটি চুক্তিরই প্রতিফলন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের প্রতি খুবই আন্তরিক। পাহাড়ের যে কোন উন্নয়ন কাজে তিনি সহমত পোষন করেন। চুক্তি বাস্তবায়নে আন্তরিকতার সাথেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। তাই বিরোধীতা না করে চুক্তির যথাযথ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।


মঙ্গলবার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের শান্তশীল দেওয়ান ট্রাষ্টের মেধা ভিত্তিক এককালীন বৃত্তি প্রদান ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জুরাছড়ি উপজেলার জোন কমান্ডার লেঃ কর্ণেল কে এম ওবাদুল হক পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কামাল আজাদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য রঞ্জিত দেওয়ান ও মিতা চাকমা। স্বাগত বক্তব্য দেন বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় কৃতকার্য ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের একে অপরের প্রতি আন্তরিকতা থাকতে হবে তবেই শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভ করতে পারবে। তিনি বলেন, নিজের সন্তানের ন্যয় শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। ভবিষ্যতে শিক্ষার্থীরাই এ দেশ পরিচালনা করবে। এখন থেকেই তাদের সেভাবে আমাদের গড়ে তুলতে হবে।


তিনি আরো বলেন, শিক্ষার মানউন্নয়নে জেলা পরিষদ হতে ৪র্থ ও ৭ম শ্রেণী মেধা বৃত্তি চালু করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করতে পারে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, এ জেলায় চিকিৎসক, ইঞ্জিনিয়ার’সহ যেসকল কর্মকর্তার শুন্যপদগুলো অপূরন রয়েছে সেগুলো আগামীতে তোমরাই পূরন করবো। এখান থেকেই উচ্চ শিক্ষা লাভ করে এ এলাকার পিছিয়ে পরা মানুষদের এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করো আগামীতে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বড় কর্মকর্তা হওয়ার। তবে সে স্বপ্ন শুয়ে নয় জেগে জেগে দেখতে হবে।

 

চেয়ারম্যান আগামী অর্থবছরে পরিষদ হতে বনযোগী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট হোস্টল নির্মান, পাঠদানের বেঞ্জ ও যাতায়াতের জন্য বোট প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ