• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বাদাম বিক্রি করে স্বাবলম্বী মোজাম্মেল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2018   Saturday

বেঁচে থাকার জন্যই জীবন যুদ্ধ আর এ জীবন যুদ্ধ করতে হয় জীবিকা নির্বাহের জন্য। দু’মুঠো ভাত পেটে দিতে নিজেকে বিলিয়ে দিতে হয় শ্রমজীবী কাজে। মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু’ পায়ে দাড়িয়ে ভাজাপোড়া নিয়ে দিন কাটছে হয়েছে মো.মোজাম্মেল হককে(৩২)।এই বাদাম বেপারীর বেশীর ভাগ সময় কাটে শহরের বনরুপা,হ্যাপীর মোড় চম্পক নগর রোডে। তাই রাঙামাটি শহরে বাদাম বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন মোজাম্মেল হক। সে দশ জনের মত ভাল ভাবেই চলছেন।


মো.মোজাম্মেল হক জানানন, তিনি প্রায় ৬ থেকে ৭ বছর যাবৎ রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাদাম,সিমের বিচি ও বুট বিক্রি করছেন। বাদাম বিক্রি করেই চলছে তার সংসার। তিনি প্রতিদিন সকালে বাদাম নিয়ে ঘর থেকে বের হয়ে রাত ১১টায় ঘরে ফিরেন। প্রতিদিন তিনি গড়ে দেড় থেকে ২ হাজার টাকার বাদামসহ অন্যান্য ভাজাপোড়া বিক্রি করে থাকেন।


তিনি আরো জানান,তার বাদাম যারা খান তারা বার বার তাকে খোখে থাকেন। কারন তার ভাজাপোড়া অত্যন্ত সুস্বাধু ও মজাদারের কারণে বিক্রি হয় বেশী। তার ভাজাপোড়া পল্লী অঞ্চলের গ্রামীণ পুরাতন পদ্ধতিতে তা করা হয়। তার ভাজা পোড়া খেতে শহরের দূর-দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে চম্পক নগর মোড়ে।


তিনি বলেন,সে দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে বাদামসহ সিমের বিচি চাউল ভাজা ও বুট বিক্রি করে চলছে তার সংসার। সে অন্য দশ জনের চেয়ে ভাল ভাবে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বস বাস করছেন। তার সংসারে কোন প্রকান অভাব অনটন নেই বললেই চলে। তবে বুট বাদামের দাম বেশী যদি না হতো তাহলে আরো বেশী লাভবান হওয়া যেত।


মোজাম্মেল জানান, তার জন্ম ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার কিতাম্বর পাড়া গ্রামে। তার বাবা মৃত মঞ্জুরুল হক। তবে দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে তিনি রাঙামাটিতে বসবাস করছেন। বর্তমানে তিনি রাঙামাটি শহরের চম্পক নগরে একটি ভাড়াটিয়া বাসায় স্ত্রীসহ এক সন্তান নিয়ে বসবাস করছেন। স্বামী স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে তার সংসার রয়েছে।


ক্রেতারা জানান, মোজাম্মেলের আচার আচারণ অত্যন্ত ভাল এবং তিনি একজন সফল বাদাম বেপারীও বটে। তার ব্যবহারে মুগ্ধ হয়ে সবাই তার কাছ থেকে বাদাম ক্রয় করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ