• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক পদ প্রার্থী সৈকত রঞ্জন চৌধুরীর নির্বাচন বর্জন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2018   Friday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্য নির্বাহী কমিটির সাধারন সম্পাদক পদে নির্বাচনে জাল ভোট প্রদানসহ নানান অনিয়মের অভিযোগ এনে প্রতিদ্বন্ধি প্রার্থী থেকে সরে দাড়িয়ে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন সৈকত রঞ্জন চৌধুরী। 

 

শুক্রবার রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষনা দেন সাধারন সম্পাদক প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সৈকত রঞ্জন চৌধুরী।


সংবাদ সন্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী সৈকত রঞ্জন চৌধুরী বলেন, শুক্রবার শহরের শহীদ আব্দুল আলী একাডেমীতে শুক্রবার রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্য নির্বাহী কমিটির শুধুমাত্র সাধারন সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারন সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাফুজুর রহমান এবং তিনি(সৈকত রঞ্জন চৌধুরী) মাত্র দুজন প্রতিদ্বন্ধিতা করেন। সকাল থেকে ভোট গ্রহন শুরু হলেও তার প্রতিদ্বন্ধি প্রার্থী সমর্থকরা জাল ভোট দেয়াসহ নানান অনিয়ম করলে তিনি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়ার কাছে লিখিতভাবে অভিযোগ জানান। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ দেয়ার পরও কোন পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি।


তিনি আরো দাবী করে বলেন, নির্বাচনে জাল ভোট দেয়াসহ নানান অনিয়ম, তাকে হামলার হুমকি এবং আতœমানবতা সেবাদানকারী সংস্থা হিসেবে পৃথিবীতে যে সুনাম রয়েছে তার ক্ষুন্ন করার প্রতিবাদে সাধারন সম্পাদকের প্রতিদ্বন্ধি প্রার্থী থেকে তিনি সরে গিয়ে নির্বাচন বর্জন করেছেন।

 

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ও রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে জাল ভোট ও অনিয়মের অভিযোগ অস্বীকার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্য নির্বাহী কমিটির সাধারন সম্পাদক পদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহনকালে কোন প্রকার জাল ভোট ও অনিয়মের ঘটনা ঘটেনি।


উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের মোট সদস্য রয়েছেন ৯৬৬জন। এর মধ্যে বার্ষিক সদস্য রয়েছেন ৩৩৪ জন এবং আজীবন সদস্য রয়েছেন ৬৩২জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ