• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে প্রগতিশীল ৯ নারী সংগঠনের যুক্ত বিবৃতি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2018   Saturday

রাঙামাটি থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের অপহৃত দুই নেত্রীকে অবিলম্বে উদ্ধারের দাবিতে বিবৃতি দিয়েছে দেশের প্রগতিশীল ৯টি নারী সংগঠন। 

 

শনিবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


বিবৃতিতে অপহৃতদের উদ্ধারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান তৎপরতা পরিলক্ষিত না হওয়ায় ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলা হয়, গত ১৮ মার্চ রাঙামাটির সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক নামক জায়গা থেকে এক দল দুর্বৃত্ত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অপহরণ করে। পার্বত্য চট্টগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি থাকা অবস্থায় প্রশাসনের নাকের ডগায় যেভাবে একের পর এক খুন, অপহরণ, মুক্তিপণ, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে চলেছে, যা যে কোন সচেতন নাগরিককে ভাবিয়ে না তুলে পারে না। অপহরনের ১৩ দিন পরও অপহৃতরা উদ্ধার না হওয়ায় এবং তাদের জীবন নিয়ে শঙ্কিত স্বজন ও এলাকাবাসীদের মধ্যে উদে¦গ-উৎকন্ঠা বাড়ছে। অপহৃতদের অভিভাবকদের দায়ের করা অপহরণ মামলা প্রত্যাহার না করলে পরিবারসহ সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে অপহরনকারীরা।


বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে নারী নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার, অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে সকল ধরনের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে। যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, বিপ্লবী নারী মুক্তি’র নেত্রী নাসিমা নাজনীন, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, সিপিবি নারী সেল-এর লুনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম-এর সভাপতি রওশন আরা রুশো, বিপ্লবী নারী ফোরাম’র সদস্য আমেনা আক্তার এবং শ্রমজীবী নারী মৈত্রী’র সভাপতি বহ্নিশিখা জামালী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ