• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে ও নানিয়াচরে সমাবেশের ওপর হামলার প্রতিবাদে
২ এপ্রিল নানিয়ারচর ও কাউখালীতে স্কুল-কলেজ ক্লাশ বর্জন কর্মসূচির ঘোষণা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2018   Friday

রাঙামাটিতে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে নানিয়ারচরে আয়োজিত সমাবেশের ওপর হামলা ঘটনার প্রতিবাদে আগামী ২ এপ্রিল নানিয়ারচর ও কাউখালী উপজেলায় সকল স্কুল-কলেজ বর্জনের ঘোষনা দিয়েছে তিনটি সংগঠন। 

 

শুক্রবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই কর্মসূচি ঘোষনা করা হয়েছে।


উল্লেখ্য, গেল ১৮ মার্চ রাঙামাটির কুতুকছড়ির আবাসাকি এলাকা থেকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে দুর্বৃত্তরা অপহরণ করে। এসময় দুর্বৃত্তদের গলিতে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমা আহত হন।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে গতকাল দুপুরে নানিয়ারচর কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন। এতে সমাবেশে আসা লোকজনের উপর বিনা উস্কানিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা হামলা ও বেধড়ক লাঠিপেটা করে। এতে কয়েকজনও আহত হয়েছেন। শুধু তাই নয় ঢাকা থেকে সমাবেশে সংহতি জানাতে আসা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি, নারী সংহতির সদস্য শাহিদা হক, বিপ্লবী নারী মুক্তির আহ্বায়ক নাসিমা নাজনীন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এমএম পারভেজ লেলিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সাংগঠনিক সম্পদক মাসুদ রানা ও ছাত্র ফেডারেশন-এর (গণসংহতি) শওকত এবং হিল উইমেন্স ফেডারেশন-এর জেলা কমিটির সদস্য রনিকা চাকমা ও স্পীড বোট ড্রাইভার জনি চাকমাকে থানায় আটকে রাখা হয়।


প্রেস বার্তায় হামলার প্রতিবাদে ও অপহৃতদের অবিলম্বে উদ্ধারের দাবিতে আগামী ২ এপ্রিল নানিয়ারচর ও কাউখালী উপজেলায় সকল স্কুল-কলেজে ক্লাশ বর্জন কর্মসূচি পালিত হবে। তবে এইচএসসি পরীক্ষা-পরীক্ষার্থীরা কর্মসূচির আওতামুক্ত থাকবে। একই সাথে প্রেস বার্তায় সমাবেশে ওপর হামলা ঘটনায় জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ