• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2018   Monday

সোমবার জুরাছড়িতে যথাযোগ্য মর্যাদায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।


জুরাছড়ি উপজেলা মাঠে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজজের সালাম ও অভিবাদন গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, ইউএনও মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাছেদ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।


শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, জনসংহতি সমিতির ভূমি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ানসহ সরকারী-বেসরকারী কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা ও পুরুস্কার বিতরণ করা হয়।


এর আগে ভোর ৬টায় দিকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও। এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া বীর শহীদদের স্মরণে দোয়া মাফিল করা হয়।


এছাড়া উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাছেদের নেতৃত্বে পুলিশ বাহিনী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্র লীগ, বিএনপির নেতা মহারঞ্জন চাকমা ও যুব দলে নেতা বিরানন্দ চাকমার নের্তৃত্বে বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুনীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারী সেচ্চা সেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ