• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মাটিরাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে এইচডব্লিউএফের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2018   Monday

মাটিরাঙ্গায়  স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতকে  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা শাখা।

 

হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভরের ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারাঙহিয়া রেড স্কোয়ার, উপজেলাও চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে পূনরায় স্বনির্ভরে  গিয়ে অমর বিকাশ চাকমা সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমার সভাপতিত্বে ও সদস্য এন্টি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা শাখার সভাপতিতপন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক জীবন চাকমা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীরা কোথাও নিরাপদ নয়। রোববার মাটিরাঙ্গার আমতলি ইউনিয়নে রনেশ কার্বারী পাড়া এলাকায় স্কুল থেকে ফেরার পথে ৮ম শ্রেণীর পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে জখম করা হয়েছে। এর আগে গেল ৮ মার্চ গোমতিতে এক পাহাড়ি কিশোরী ধর্ষণের শিকার হয়। এসব জঘন্য ঘটনায় জড়িত অপরাধীদের উপযুক্ত শাস্তি না হওয়ায়বার বার এ ধরনের ঘটনা ঘটছে।

 

প্রেস বার্তায় বক্তারা অবিলম্বে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী মোঃ মাসুদকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি, এবং অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারপূর্বক সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ