• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পিসিপি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2018   Sunday

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার প্রধান অরুণ কান্তি তঞ্চঙ্গ্যর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা।  পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর শান্তি চাকমার সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মনিরা ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ মাহাতো এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজীব দাশপ্রমুখ। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাগাছাসসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

 

স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সহসভাপতি কিংশুক চাকমা এবং সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক রিবেং দেওয়ান। মিরপুর শাখার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মিরপুর শাখার সাংগঠনিক সম্পাদক রিপ রিপ চাকমা এবং বাসাবো শাখার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বাসাবো শাখার সাংগঠনিক সম্পাদক উমংহ্লা মারমা।

 

অনুষ্ঠানের শুরুতে উক্ত সম্মেলনে অমর শান্তি চাকমাকে সভাপতি, অরুণ কান্তি তঞ্চঙ্গ্যাকে সাধারণ সম্পাদক এবং কৌশিক তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা বিশ^বিদ্যালয় শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তুর্বান রায়কে সভাপতি, অনেশ চাকমাকে সাধারণসম্পাদক, নরেশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট মিরপুর শাখা কমিটি এবং  রুমেল তঞ্চঙ্গ্যাকে সভাপতি, উমংহ্লা মারমাকে সাধারণ সম্পাদক, জনি ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাসাবো কমিটি এবং জ্যাকশন তঞ্চঙ্গ্যাকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট ঢাকা পলিটেকনিক্যাল শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপায়ন খীসা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়টা আজকে ক্লাস ফোর ফাইভের ছাত্রদেরকে সরল সুদ-কষার শতকরা অংক শেখানোর মত করা হচ্ছে। সেই সুদ-কষার অংক কখনো সেনাবাহিনীরা আর কখনো সরকারের এমপি, মন্ত্রীরা আর কখনো খোদ প্রধানমন্ত্রীই শেখাচ্ছেন। আমরা তো সরকারের কাছে অংক শেখার জন্য পার্বত্য চুক্তি করিনি। চুক্তি স্বাক্ষর করা হয়েছে একটা মর্যাদার ভিত্তিতে। সেজন্য আমাদেরকে সেই হিসাবের জবাব দিতে হবে। সেই জবাব দেওয়ার সূর্য সৈনিক হল পাহাড়ী ছাত্র পরিষদের এক ঝাঁক রাজনৈতিক কর্মী । সেজন্য শাসক গোষ্ঠীকে জবাব দেওয়ার জন্য ছাত্রসমাজকে সঠিক দর্শনে দীক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এবং দৈনন্দিন কাজের পাশাপাশি নিজেকে একজন বিপ্লবী কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ