• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

অপহৃত দুই নেত্রীর মুক্তির দাবিতে পানছড়ির ১১টি স্থানে মানববন্ধন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2018   Friday

আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে মুক্তির দাবিতে শুক্রবার পানছড়ির ১১টি স্থানে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন উদ্যোগে পানছড়ি-লোগাং সড়কে সকাল ১০টায় থেকে ১০.৩০টায় পর্যন্ত এ মানববন্ধন কর্মসূটি পালিত হয়। উপজেলার দুধুকছড়া, বাউর পাড়া, লেন্ডিয়া পাড়া, মুনিপুর পাড়া, বড়পেড়া পাড়া, পূজগাং বাজার, পূজগাং মূখ বাজার, কানুংগো পাড়া, কলেজ গেইট, নালকাটা, কুড়াদিয়াছড়া এলাকায় এ মানববন্ধন হয়।


মানববন্ধনে অপহৃত দুই নেত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারপূর্বক অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের সন্ত্রাসী কর্মকা- বন্ধে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের দাবি জানান হয়।


উল্লেখ্য,গেল ১৮ মার্চ রাঙামাটির কুতুছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় সন্ত্রাসীরা তিন সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এছাড়া সন্ত্রাসীরা সেখানে একটি ছাত্র মেসে অগ্নিসংযোগ ও যুব ফোরাম নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে জখম করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ