• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

অপহরনের ৬ দিনেও উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ
অপহৃত এইচডব্লিউএফ`র দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2018   Friday

অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের(এইচডব্লিউএফ) দুই নেত্রীকে উদ্ধার ও অপহরনের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে শুক্রবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়িসহ কয়েকটি স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার কতুকছড়িতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া মানিকছড়ি, বোধিপুর,কতুকছড়ি উপর পাড়াসহ কয়েকটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় এলাকাবাসীরা অংশ নেয়। কতুকছড়িতে মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সহ-সভাপতি রুপসী চাকমা প্রমুখ।


নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অপহরনের ঘটনার ৬ দিন অতিবাহিত হতে চললেও প্রশাসনের পক্ষ থেকে অপহৃতাদের উদ্ধারের কোন উল্লেখ্যযোগ্য তৎপরতা নেই। অপহৃতাদের জীবন নিয়ে অনেকটা শঙ্কার সৃষ্টি হয়েছে। এতে করে বূঝা যায় প্রশাসন অন্যায়কে প্রশয় দিচ্ছে, যার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।


বক্তারা অপহৃত দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অবিলম্বে অক্ষত অবস্থায় উদ্ধারে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানোর পাশাপাশি অপহরণ ঘটনার সাথে জড়িত তপনজ্যোতি চাকমা(বর্মা) ও তার সহযোগিদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদানেরও জোর দাবি জানান।


উল্লেখ্য, গেল ১৮ মার্চ রাঙামাটির কতুকছড়ির আবাসিক এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইউপিডিএফ সমর্থিত হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  এ সময় সন্ত্রাসীরা একটি ছাত্র মেস পুড়িয়ে দেয় ও যুব ফোরাম নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে জখম করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ