• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দু’নেত্রীকে অপহরণ ঘটনায় শক্তিমান ও বর্মাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2018   Tuesday

রাঙামাটির কতুকছড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরনের ঘটনায় মঙ্গলবার রাতে কতোয়ালী থানায় অপহরনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী হিসেবে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ১৯ জনের নাম উল্লেখ  করা হয়েছে।

 

মঙ্গলবার রাতে অপহৃত  দয়াসোনা চাকমার বাবা বৃষ ধন চাকমা এ অপহরণ মামলা দায়ের করেন বলে রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, গেল রোববার রাঙামাটির সদর উপজেলার কতুকছড়ি আবাসিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইউপিএফের সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমা গুলিবিদ্ধ হন। এসময় দুর্বৃত্তরা একটি মেসে বাড়ীতে অগ্নি সংযোগ করে দিয়ে হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন সম্পাদক দয়াসোনা চাকমাকে  দুর্বৃত্তরা অস্ত্রের মূখে অপহরণ করে।

 

মামলার বাদী ও দয়াসোনা চাকমার মাতা কালিন্দী রানী চাকমা তার এজাহারে উল্লেখ করেছেন, রাঙামাটির কতুকছড়ির উপর পাড়া স্থানে নাতিনীকে বিদ্যালয়ে পড়াশুনায় সহযোগিতার জন্য তার মেয়ে  দয়াসোনা চাকমা(২২) রনিকা চাকমার ভাড়া বাসায় থাকতো। গেল রোববার শক্তিমান চাকমার নির্দেশে ও প্ররোচনায় তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার নেতৃত্বে অস্ত্রশস্ত্র সুসজ্জিত হয়ে তার মেয়ের ভাড়া বাসায় প্রতিপক্ষের লোকজন থাকতে পারে সন্দেহে অতর্কিতে হামলা ও এলোপাতারি গুলি বর্ষন করে। পরে তার মেয়ে দয়াসোনা চাকমা ও  মেয়ের বান্ধবী মন্টি চাকমা(২৪)কে জোর পূর্বক টানাহেচরা করে শ্লীলতা হানিসহ সম্ভ্রম হানি করার উদ্দেশ্য অপহরণ করে নিয়ে যায়। এজহারে আসামীরা অপহৃতদের হত্যার হুমকি প্রদান এবং তাদের হুমকিতে পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছেন।

 

এজারের অন্যান্য আসামীরা হলেন, পানধন চাকমা ওরফে রনই, উজ্জ্বল কান্তি চাকমা ওরফে প্রত্যয়, মিশন চাকমা ওরফে পোলো, বেধক্যা চাকমা ওরফে শান্ত, সুমেন্দু চাকমা, দেবময় চাকমা,মন মিলন চাকমা, বিনিময় চাকমা, প্রগতি চাকমা ওরফে করুনা কান্তি, শ্যামল কান্তি চাকমা ওরফে তরু, গঞ্জু চাকমা ওরফে নির্বিক, তপন চাকমা ওরফে জিমিত, শুক্র কুমার চাকমা ওরফে ভূল, বরুন চাকমা ওরফে গতি, ইলিন চাকমা ওরফে বাশায়া, জীবন চাকমা ওরফে জেকসন ও লক্ষী জীবন চাকমা ওরফে তুজিম।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে দয়াসোনা চাকমার মাতা কালিন্দী রানী চাকমা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, অপহৃতদের উদ্ধারের জন্য সম্ভাব্য স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ