• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সাংবাদিক জামাল হত্যার বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2015   Saturday

সাংবাদিক মোঃ জামাল উদ্দীন হত্যার বিচারের দাবীতে শনিবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটির কর্মরত সাংবাদিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ। এ সময় বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা শাখার সভাপতি দীপেন দেওয়ান, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটিপ্রেস ক্লাবের সাধারন সম্পাদক  আনোয়ারুল হক, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জাহাঙ্গীর আলম মুন্না, পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধূরী আলমগীর, জেলা জাতীয় পার্টি নেতা আরফান আলী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ ইমারন রোকন, রাঙামাটি জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধূরী ও সাংবাদিক জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু।

 

সমাবেশে বক্তারা সাংবাদিক জামাল উদ্দীনের হত্যাকান্ডের আট বছর পেরিয়ে গেলেও হত্যাকান্ডে জড়িতদের পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জামালের হত্যাকান্ডে জগিতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য, গত ২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটি পর্যটনের হেডম্যান পাড়া এলাকায় একটি গাছের নিচে সাংবাদিক জামাল উদ্দীনের লাশ পাওয়া যায়। সাংবাদিক জামাল স্থানীয় দৈনিক গিরিদর্পণ ও এনটিভিতে কর্মরত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ