• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

সাংবাদিক জামাল উদ্দীনের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ফাতেহা মিলাদ ও কবর জিয়ারত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2015   Friday

সাংবাদিক মোঃ জামাল উদ্দীনের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাঙামাটি শহরের কাঠালতলী ও বনরূপা জামে মসজিদ দোয়া ফাতেহা মিলাদ  এবং কবর জিয়ারত করেছেন তার পরিবারের সদস্যরা। 

 

উল্লেখ্য,২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার পাহাড়ের একটি গাছের নিচে সাংবাদিক জামাল উদ্দীনের লাশ উদ্ধার করে পুলিশ। মোঃ জামাল উদ্দীন বেসরকারী টেলিভিশন এনটিভি’র রাঙামাটি প্রতিনিধি, দৈনিক গিরিদর্পন পত্রিকায় স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেছিলেন।

 

এদিকে, সাংবাদিক মো.জামাল উদ্দীনের ৮ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ও সহকর্মীদের উদ্যোগে তিন দিন ব্যাপী কর্মসূচী আয়োজন করেছে। শুক্রবার দুপুরে শহীদ সাংবাদিক জামালের জন্য শহরের কাঠাল তলী জামে মসজিদ, বনরূপা জামে মসজিদ দোয়া ফাতেহা মিলাদ অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটার দিকে বনরূপা কবরস্থানে জামালের কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে জিয়ারত করেন তার পরিবারের সদস্যরা। এসময় সাংবাদিক জামালের ছোট বোন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক (সাংবাদিক) ফাতেমা জান্নাত মুমু, বড় ভাই মো. সালাউদ্দীন করিম আবু, মেজভাই মো. কামার উদ্দীন আকাশ, ছোট ভাই মো. জাবেদ উদ্দীন ও বোন মহুয়া জান্নাত মণি উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ মার্চ জামালের নিজ বাস ভবনে দোয়া ফাতেহা অনুষ্ঠিত হয়।

 

অপরদিকে, শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রাঙামাটি সাংবাদিক সমাজের ব্যানারে জামাল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন আয়োজন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ