• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ এ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
পাহাড়ে মাতৃভাষায় ও সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানে ১৯ গুনী ব্যক্তিকে সন্মাননা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2018   Friday

পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ এ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শুক্রবার গুনীজন সন্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মাতৃভাষা ভাষায় ও সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চাকমা, ত্রিপুরা ও মারমা সম্প্রদায় থেকে ১৮ জন এবং টাঙ্গাইলের এক বিশিষ্ট ব্যক্তিকে সন্মাননা দেয়া হয়েছে।

 

শহরের মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত সন্মাননা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চাকমা রাজ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলপাল মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা।

 

পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ এ্যাসোসিয়েশনের সভাপতি প্রগতি খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যণ ট্রাষ্টের ট্রাষ্টি দীপক বিকাশ চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, প্রকৃতি রঞ্জন চাকমা. ট্রাবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান রবীন্দ্র লাল বর্মণ ও বিশিষ্ট কবি মৃক্তিকা চাকমা  প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আনন্দমোহন চাকমা, প্রফেসর যোগেন্দ্র নাথ সরকার, এ্যাডভোকেট মিহির বরণ চাকমা, সাধারন সম্পাদক পরিমল চাকমা, অজিত কুমার তংচংগ্যা প্রমূখ। অনুষ্ঠানে শুরুতে নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের স্মরনের এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠান শেষে তিন পার্বত্য জেলার বসবাসরত পাহাড়ী সম্প্রদায়ের  মাতৃভাষা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চাকমা, ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের ১৮ জন এবং টাঙ্গাইলের এক জন বিশিষ্ট ব্যক্তিকে সন্মাননা ক্রেস প্রদান করা হয়েছে। সন্মাননা প্রাপ্তরা হলেন, চাকমা সম্প্রদায় থেকে সুগত চাকমা(ননাধন), আনন্দমোহন চাকমা, আর্য্যমিত্র চাকমা, চুমকি চাকমা, প্রসন্ন কুমার চাকমা,কীর্তিময় চাকমা। মারমা সম্প্রদায় থেকে উ উইনমং জলি(জলিমং), হ্লাসিং থোয়াই মারমা, অংক্যজাই মারমা, মংক্যাই মারমা, মংজসিং মারমা। ত্রিপুরা সম্প্রদায় থেকে মথুরা বিকাশ ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, অলিন্দ্র লাল ত্রিপুরা, প্রার্থনা কুমার ত্রিপুরা, জগদীশ রোয়াজা, সত্যহা পানজি। টাঙ্গাইল থেকে ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান রবীন্দ্র লাল বর্মণ। এর আগে পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত সম্বোধি স্মারক গ্রন্থ উন্মোচন করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে বক্তারা বৌদ্ধ ধর্মের নৈতিকা শিক্ষা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পারলে তরুন সমাজকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষা সম্ভব। বক্তারা বৌদ্ধ ধর্মের নৈতিক শিক্ষার পাশাপাশি ভাষা,সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ