• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতির জনকের ৯৯তম জন্ম দিবস উপলক্ষে রাঙামাটিতে কবিতা ও নৃত্য প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2018   Friday

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৯তম জন্মদিনে জাতীয় শিশু দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার রাঙামাটিতে কবিতা, অভিনয়, ও নৃত্য বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। এসময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি মনসুর আহম্মেদ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, যুবলীগের সহ সভাপতি আবু তৈয়ব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারন সম্পাদক শাহ এমরান রোকন প্রমূখ উপস্থিত ছিলেন। 

 

কবিতা, অভিনয়, ও নৃত্য বিষয়ক সাংস্কৃতিক  প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুইশতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।

 

উদ্বোধনকালে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত কারণ প্রতিটি শিশুই একদিন বড় হয়ে সমাজে নেতৃত্ব দিবে,কবি , সাহিত্যিক হবে, দেশ পরিচালনা করবে তাই প্রতিটি শিশুকে অনুকূল পরিবেশ দিতে হবে তারা যেন সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ