• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাজস্থলীর কাকড়াছড়ি পাড়ার নব নির্মিত বৌদ্ধ বিহার উৎসর্গ উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2015   Friday

শুক্রবার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াস্থ কাকড়াছড়ি পাড়ার নব নির্মিত বৌদ্ধ বিহার উৎসর্গ উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে।

 

বিহার মাঠে অনুষ্ঠিত উৎসর্গ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সভাপতিত্ব করেন কাকড়াছড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: ইন্দ্রারাচারিয়া মহাথের। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারানগিরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: প ঞ ঞ গুয়ী মহাসংঘনায়ক মহাথের, চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: পামোক্ষা সংঘনায়ক মহাথের, ধর্মদেশক নারাছড়া মুখ বৌদ্ধ বিহারের উ: সুমঙ্গলা ভিক্ষু, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অং সুই প্রু চৈৗধুরী, বাঙ্গালহালিয়া আশ্রমের উ: উদয়নন্দ মহাথের। কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসু ছাইন চৌধুরী, ক্যাজাই মারমা, পুলক বড়ুয়া প্রমুখ। বিহার উৎসর্গ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পূন্যার্থী দায়ক-দায়িকা অংশ নেন। ।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, হিংসা হানাহানির বিরুদ্ধে বৌদ্ধের নীতি অবলম্বন করলে মানুষে মানুষে মৈত্রী ভাবনা সৃষ্টি হবে। আমরা সকলে শান্তিতে বসবাস করতে পারব। তিনি বলেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে এবং দেশের অর্থনীতির ক্ষতি করছে, তাঁরা দেশের ও জনগনের শত্রু। এধরণের অপশক্তিকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে।

 

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিধর্ম নির্বিশেষে এ অঞ্চলের সকল জনগোষ্ঠির প্রতি আন্তরিক উল্লেখ করে তিনি আরও বলেন, এ সরকারের বিগত সময়ে এখানে বৌদ্ধ মন্দির, মসজিদ, হিন্দু মন্দির, গির্জাসহ সকল সম্প্রদায়ের জনগনের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছেন। যাতে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হয়। আমরা চাই জনগনের আকাংখা অনুযায়ী এখানে শান্তি চিরস্থায়ী হোক, যার যার মতামত স্বাধীন ভাবে যেন প্রকাশ করতে পারে মানুষ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ