• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

খাগড়াছড়িতে ‘কেএমকেএস ও বিএনপিএস’র যৌথ সেমিনার
প্রথাগত আইনে পাহাড়ি নারীর অধিকার প্রতিষ্ঠার দাবীতে নারী নেত্রীদের ১২ দফা সুপারিশ

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2015   Friday

‘পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইনে পাহাড়ি নারীদের অধিকার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, সম্পত্তিতে অধিকার বা উল্টারাধিকার ক্ষমতায়নের প্রধান ভিত্তি। তিন পার্বত্য জেলা পরিষদ আইন (১৯৮৯ সনের ১৯,২০ ও ২১ নং আইন)এর ৬৬ ধারা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের (১৯৯৮ সনের ১২নং আইন)-এর ২২ (ঙ) ধারতে আদিবাসী সমাজের রীতিনীতি ভিত্তিক প্রথাগড় বিচার ব্যবস্থাকে স্বীকৃতি দেয়া হয়েছে।

 

আদিবাসী সমাজ ব্যবস্থায় ধর্ষণের মতো ভয়াল নির্যাতনের অনাচার না থাকলেও বউ পেটানোর ঘটনা ঘটছে। তাই আদিবাসী নারী সমাজের সমস্যাগুলোর নিরসন হওয়া জরুরী।

 

শুক্রবার খাগড়াছড়ি জেলা শহরের টঙ কমিউনিটি সেন্টারে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস) এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 

 

কেএমকেমস’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা। নারী অধিকার সংগঠক এড. সুস্মিতা চাকমার পঠিত মুল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, চাঙমা একাডেমীর সভাপতি ও শরণার্থী নেতা সন্তোষিত চাকমা বকুল, আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, তৃণমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, এড. অনুপম চাকমা এবং সাংবাদিক চিংমেপ্রু মারমা।

 

সভায় পাহাড়ি নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে উপস্থিত নারী নেত্রীদের পক্ষ থেকে ১২ দফা সুর্নিদিষ্ট সুপারিশ করা হয়। এর মধ্যে প্রথাগত আইন বিশ্লেষণ করে যুগোপযোগী করা, নারীর প্রতি বৈষম্যমুলক ও অমর্যাদাকর প্রথা ও রীতিনীতিগুলো বর্জন, সম্পত্তিতে পাহাড়ি নারীর উল্টরাধিকার নিশ্চিত, বিবাহ নিবন্ধনের উদ্যোগ নেয়া, প্রথাগত অইনে পুরুষদের বহুবিবাহ নিষিদ্ধ করা, লৈঙ্গিক শ্রমবিভাজন বন্ধ, প্রথাগত প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে নারীকে নিয়োগে অগ্রাধিকার দেয়া, প্রথাগত সামাজিক আদালতের রায়ের যথাযথ প্রক্রিয়ায় রেকর্ড সংরক্ষণ, রায় লেখা ও রেকর্ড সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ আয়োজন এবং সামাজিক বিচারের শুনানীতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ