• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মংব্রাচিং সভাপতি দুংড়িমং মার্মা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত

এস,এম,জুয়েল আলীকদম(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2018   Thursday

আলীকদম উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে ছাতা প্রতীকে ৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মংব্রাচিং মার্মা ও টেবিল প্রতীক নিয়ে ৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে দুংড়ি মং মার্মা নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি সভাপতি প্রার্থী আনারস প্রতীক নিয়ে জামাল উদ্দিন পেয়েছেন ৬৮ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী মোরগ প্রতীক নিয়ে কফিল উদ্দিন বিএসসি পেয়েছেন ৬৯ ভোট।

 

বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে উপস্থিত জনতার মাঝে ফলাফল ঘোষণা করেন।

 

এর আগে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা। এতে বিশেষ অতিথি বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর মায়ের অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে পারেননি।

 

সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু ও মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, আলীকদম উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোজাম্মেল হক ও জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসান টিপু।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ-জাতি মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বীর বাহাদুর এমপির প্রচেষ্টায় পাহাড়ের তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ