• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা
পর্যটনকে জেলা পরিষদে হস্তান্তরিত হলেও অনুমতি ছাড়া যত্রতত্রভাবে পর্যটন স্পট গড়ে উঠছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2018   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী পর্যটন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর হলেও পরিষদের অনুমতি বা পরামর্শ ছাড়াই যত্রতত্রভাবে জেলার বিভিন্ন স্থানে পর্যটন স্পট গড়ে উঠছে, যা মোটেই কাম্য নয়। 

 

পর্যটন ও পার্বত্যবাসীর উন্নয়ন আমরা অবশ্যই চাই উল্লেখ তিনি আরো বলেন, যারা সমন্বয় না করে এভাবে পর্যটন স্পট করছে তারা সরকারকে একদিন জবাব দিতে হবে। সকলকে সমন্বয় রেখে কাজ করতে হবে। সমন্বয় করে কাজ করলে এ জেলা অর্থনৈতিক-সামাজিক’সহ বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাবে।


তিনি এ জেলার মানুষের জীবনমানের টেকসই উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনী’সহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

সোমবার রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহকারী পুলিশ সুপার (সদর) ইউছুফ সিদ্দিকী, পিপিএম, রাঙামাটি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বেলায়েত হোসেন বেলাল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’সহ জেলা ও উপজেলার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সহকারী পুলিশ সুপার (সদর) ইউছুফ সিদ্দিকী বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন হতে সবসময় কঠোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কারণে জেলায় বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোন স্থানে মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

 


শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রিসলি চাকমা জানান, অধিদপ্তরের বাস্তবায়নাধীন বর্তমানে রাঙ্গামাটি সরকারী কলেজ কাম পরীক্ষা কেন্দ্র ৮৭, উলুছড়ি হাই স্কুল ৮৫, তুলাবান হাই স্কুল ৯০, কাউখালী কলেজ ৫৬, কেআরসি উচ্চ বিদ্যালয় ৯৫ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ ১৫ ভাগ সম্পন্ন হয়েছে।

 

তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা শেখ সাকিব হোসেন বলেন, জেলার শুকুরছড়ি বিদ্যুৎ সাব কেন্দ্রটি চালুর লক্ষ্যে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ৫৫টি টেন্ডার দেয়া হয়েছে। আগামী জুন জুলাইয়ের মধ্যে মালামাল পাওয়া গেলে কাজ শুরু হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ