• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে অগ্নিদুর্গতদের পাশে সৃষ্টি স্পোর্টিং ক্লাব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2018   Monday

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝমকালো আনন্দ আয়োজন বাদ দিয়ে দুর্গত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো সৃষ্টি স্পোর্টিং ক্লাব।


বৃহস্পতিবার সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনই আয়োজন করেছে সংগঠনের কর্মকর্তাবৃন্দ। অথচ এদিন ঝমকালো প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের জন্য আগে থেকেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু গেল ১৯ ফেব্রুয়ারী ভয়াবহ আগুনে পুড়ে যাই তবলছড়িস্থ ওয়াপদা কলোনী সংলগ্ন বি এ ডি সি এলাকার ২৫টি পরিবারের বাড়ীঘর। এতে প্রায় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল অর্থ দুর্গত এসব মানুষের সহায়তায় ব্যয় করেছে ক্লাবের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে অগ্নি দুর্গতদের ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। সংসারের নিত্য ব্যবহার্য তৈজষপত্রসহ প্রতিটি পরিবারের সদস্যদের ব্যবহারের নিত্যপ্রয়োজনীয় উপকরণ সামগ্রী প্রদান করা হয়েছে।


বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় সংগঠনের উপদেষ্টা রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর, উপদেষ্টা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, উপদেষ্টা এড. বিপ্লব চাকমা, সংগঠনের সভাপতি মোঃ আবদুল মোমেন, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন বাবু’সহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ