• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে বৃক্ষ ও বন জরিপ তথ্য বিনিময় সভা

অসীম চাকমা,বিলাইছড়ি(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2018   Monday

সোমবার রাঙামাটির বিলাইছড়িতে সোমবার বাংলাদেশ বৃক্ষ ও বন জরিপ বিষয়ক এক তথ্য বিনিময় সভা আয়োজন করা হয়েছে।


বন অধিদপ্তরের আয়োজনে ইউএসএইড ও সিলভা কার্বন সহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি ও ঐতিহ্যবাহী জনপ্রতিনিধিদের নিয়ে এ তথ্য বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, বন সংরক্ষক (দক্ষিণ বন বিভাগ) সানা উল্লাহ পাটোয়ারী, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও-দক্ষিণ বন বিভাগ) তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ও প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া।


আলিখিয়ং রেঞ্জ কর্মকর্তা সাজেদুল আলম এর স্বাগত বক্তব্য শেষে সারাদেশে বৃক্ষ ও বন জরিপ কার্যক্রমের ভিডিও চিত্রসহ পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করেন, এএফও -এর কনসালট্যান্ট নিখিল চাকমা।


সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা এ কার্যক্রমে ভবিষ্যতে কোন ভূমি অধিগ্রহন বিষয়ক প্রভাব পড়বে কিনা এমন সংশয় প্রকাশ করেন।


তবে বন সংরক্ষক সানা উল্লাহ পাটোয়ারী ও বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এ বন জরিপ কর্মকান্ডে ভূমি অধিগ্রহনের সাথে কোনরূপ সম্পর্ক নেই। এটি বন সম্পদের অবনতি ও উন্নয়নের একটি সাময়িক জরিপ।


তিনি আরো জানান, এ জরিপ অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মাধ্যমে প্লট নির্ধারণ করা হয়েছে। প্লটগুলো কারো বাগানে কিংবা বাসস্থানেও পড়তে পারে। এ ক্ষেত্রেও কোন সমস্যা নাই। উক্ত প্লটে থাকা গাছ-গাছালির মালিক প্রয়োজনে গাছ কর্তন করতে পারবে। তাতেও কোন সমস্যা নাই। এ জরিপ কেবল প্রশাসনের, দেশের সর্বোপরি আমাদের সকলের কাজে আসবে। তাই এ কার্যক্রমের উদ্যোগ। এতে কারো কোন প্রকার ক্ষতির আশংকা নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ