• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2018   Monday
no

no

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সোমবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। গণগ্রন্থাগারের আহবায়ক মনোয়ারা আকতার জাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, কোর্ট পরিদর্শক মোঃ সাদেকুর রহমান, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতি রাঙামাটি জেলার যুগ্ম সম্পাদক ইয়াছিন রানা সোহেল। স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা। মুল প্রবন্ধ পাঠ করেন রাঙামাটি সরকারি কলেজের লাইব্রেরিয়ান মঈনুদ্দিন তারেক।


এর আগে একটি র‌্যালী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, যে ব্যক্তি যত বেশি বই পড়ে সেই ব্যক্তি তত বেশি জ্ঞানী হয়ে উঠে। সুন্দর জীবন গড়ার জন্য বই পড়ার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে যেভাবে শিক্ষার্থীরা ফেসবুকে সময় ব্যয় করে তা যদি বই পড়ার পিছনে ব্যয় করতো তবে তাদের ভবিষ্যত জীবন আরো বেশি সুন্দর হতো। তিনি সুন্দর ও উন্নত জীবন গড়তে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার তাগিদ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ