• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

১০ ফেব্রুয়ারি রাঙামাটিতে সড়ক অবরোধ ডেকেছে এইচডব্লিউএফসহ ৩ সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2018   Saturday

রাঙামাটির বিলাইছড়িতে মারমা সম্প্রদায়ের দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগ এনে দোষীদের বিচার ও সাজার দাবীতে শনিবার ঢাকায় সংবাদ সন্মেলন করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)সহ ৩ সংগঠন। সংবাদ সন্মেলন থেকে এ ঘটনায় দোষীদের গ্রেফতারসহ ছয় দফা দাবীতে আগামী ১০ ফেব্রুয়ারি(শনিবার) রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির আহ্বান করা হয়েছে।


ইউপিডিএফ সমর্থিত সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মন্টি চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, শনিবার রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোশিয়েসন হলরুমে তিন নারী সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিপিবি নারী সেল ও হিল উইমেন্স ফেডারেশন এ সংবাদ সন্মেলন আয়োজ করে। হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা লিখিত বক্তব্য পেশ করেন। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবি নারী সেল-এর নেত্রী জলি তালুকদার ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু। সংবাদ সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক চৈতালী চাকমা, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক কইংজনা মারমা ও কেন্দ্রীয় সদস্য রেশমি মারমা, সমাজতান্ত্রি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কিবরিয়া হোসেন ছাড়াও সন্মেলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের অগ্রসর কর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে তিন নারী সংগঠনের পক্ষ থেকে রাঙামাটি জেলা প্রশাসককে প্রত্যাহার, ঘটনার দোসীদের সাজা প্রদানসহ ছয় দফা দাবি এবং কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ১০ ফেব্রুয়ারি রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ এবং তিন সংগঠন যৌথভাবে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় নারী নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে জনমত গঠনের লক্ষ্যে গোল টেবিল বৈঠক করবে।


সংবাদ সন্মেলনে এ ঘটনার ব্যাপারে গেল ২৮ জানুয়ারি রাতে তিন নারী সংগঠনের আট সদস্যের প্রতিনিধি দল রাঙামাটিতে অনুসন্ধানী সফরে যায়। হাসপাতালে ভিক্টিম ও অন্যান্যদের সাথে সাক্ষাত শেষে প্রতিনিধি দলটি এ সংবাদ সম্মেলন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ