• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির সাবেক ও রাঙামাটির সিভিল সার্জনসহ ৬জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2018   Wednesday

নিয়োগে দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ও রাঙামাটির সিভিল সার্জনসহ ৬জনের বিরুদ্ধে দুদকের মামলা

 

নিয়োগে জাল-জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ও রাঙামাটির বর্তমান সিভিল সার্জনসহ ৬জনের বিরূদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এই ঘটনায় উদয়ন চাকমা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবু তারেক মোঃ আবদুল হান্নান জানান,দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় বাংলাদেশ দন্ডবিধির ৪২০/১০৯ ও ১৯৮৭ সালের দুুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।  মামলায় অভিযোগে বলা হয় আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে শিক্ষাগত যোগ্যতা না থাকার পরেও গেল ২০১৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট পদে উদয়ন চাকমা ও সুমন চাকমাকে নিয়োগ দেয়া হয়। ২০১৪ সালের মার্চ মাসে দুজন কর্মস্থলে যোগদান করেন। ওই সময় নিয়োগ বোর্ডের আহবায়ক ছিলেন তৎকালীন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ার বীর কিশোর চাকমা অটল, তৎকালীন সিভিল সার্জন নারায়ন চন্দ্র দাশ, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা।  এই ঘটনায় চাকুরী প্রার্থী দুইজন ও নিয়োগ বোর্ডের ৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

 

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভুইয়া বলেন, নিয়োগ জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকার পরেও চাকুরী প্রদান, অবৈধভাবে ঘুষ নেওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ করার পর অনুসন্ধানে সত্যতা খুজে পেয়েছে দুদক। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ