• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়ি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে বেসরকারীভাবে কৃষ্ণা চাকমা বিজয়ী

সুমন্ত চাকমা, জুরাছড়ি(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2018   Monday

সোমবার জুরাছড়ি উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে সোমবার সকাল ৮ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোট গ্রহন শুরু হয়। সকাল ১০ টার মধ্যে সকল ভোটারদের ভোট দেওয়া শেষ হলেও নিয়ম অনুসারে বেলা দু‘টায় ভোট গণনা করা হয়।

 

বেলা ৩টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার স্মৃতি ময় চাকমা বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রধান শিক্ষক রনেন্দু বিকাশ চাকমা, পোলিং অফিসার ও সহকারী শিক্ষক কহেলী, এসআই মাঈন উদ্দিন।

 

নির্বাচন ফলাফলে মৈদং ইউনিয়নের সংরক্ষিত সদস্য স্বপ্না চাকমা মোরক প্রতীকে বৈধ ভোট পান ৪ ভোট, বনযোগীছড়া ইউনিয়নের সংরক্ষিত সদস্য কৃষ্ণা চাকমা হরিণ প্রতীকে বৈধ ভোট পান ৮ ভোট। বেসরকারীভাবে কৃষ্ণা চাকমাকে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে বিজয়ী ঘোষনা করা হয়।

 

ফলাফল ঘোষনার পর স্বপ্না চাকমা জানান,বড় বোন জয় যুক্ত হওয়া  তার জন্য পরাজয় নয়, বরং তার গর্বের ও অহংকার। তিনি সকলে সম্মিলিত সহযোগীতার মাধ্যমে এলাকায় নারী ক্ষমতায়ন ও উন্নয়নের ধারা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কৃষ্ণা চাকমা জানান, সকল সংরক্ষিত নারী সদস্যদের সহযোগীতায় নির্বাচিত হয়েছি। সুতরাং অর্পিত দায়িত্ব পালনে সকলকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে। এখানে স্বপ্না চাকমা আমার প্রতিদ্বন্দী করেছে বড় কথা নয়, তিনি প্রতিদ্বন্দী করে আমাকে অনেক সহযোগীতা করেছেন। আমি তার কাছে অনেক কৃতজ্ঞ।

 

উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারি-মার্চে পাঁচ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে প্রথম সভা থেকে পাঁচ বছর মেয়াদ জনপ্রতিনিধিদের; তাদের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ফেব্রুয়ারী-জুলাইয়ে।

 

উপজেলা পরিষদ গঠনের পর প্রথমবার সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হয় ২০১৫ সালের ১৫ জুন। কিন্তু দেশজুড়ে পৌরসভা ও ইউপি ভোটের কারণে স্বয়ংক্রিয়ভাবে প্রথমবারের মতো নির্বাচিতরা সংরক্ষিত নারী সদস্যর পদ হারানোয় তা শূন্য হয়ে গেছে। গেল ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ শূন্য পদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

 

উল্লেখ্য ২০১৫ সালের ১৫ জুন উক্ত আসনে বনযোগীছড়া ইউনিয়নের সংরক্ষিত সদস্য জ্যোস্না তালুকদার নির্বাচিত হন। কিন্ত বিগত ইউপি নির্বাচনের অংশগ্রহন না করাই উক্ত আসনটি শূন্য হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ