• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে কারিতাস আলোঘর প্রকল্পেরে ইমপেক্ট স্টাডি রির্পোট শেয়ারিং কর্মশালা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2018   Monday

সোমবার খাগড়াছড়িতে কারিতাস আলোঘর প্রকল্পে’র  ইমপেক্ট স্টাডি রির্পোট শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠানের শুরুতে কর্মশালার  লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের খাগড়াছড়ি এরিয়ার কো-অর্ডিনেটর মো: মোজাম্মেল হক । এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ`র চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন’র জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শাহজাহান, সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার এডিন চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। এছাড়াও ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সত্য বিকাশ ত্রিপুরাসহ পেরাছড়া ও গোলাবাড়ী ইউ.পি সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইমপেক্ট স্টাডির প্রতিবেদন উপস্থাপন প্রদর্শন করা হয়। উপস্থাপন শেষে অংশগ্রহনকারীগণ মুক্ত আলোচনা সভায় বিভিন্ন পরার্মশ ও মতামত প্রদান করেন এবং প্রশ্নক্তোর মাধ্যমে আগামী দিনে কিভাবে দূর্বলদিক ও সীমাবদ্ধতা কাটিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় তা আলোচনা স্থান পায়।

 

মতামত পরামর্শে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান মূল্যবান মতামত ও পরার্মশে তিনি বলেন, দূর্গম পাহাড়ী এলাকায় শিশুদের ঝরে পড়া রোধ ও প্রাক-প্রাথমিক পর্যায়ে মানসম্মত মৌলিক শিক্ষা অধিকার লাভ নিশ্চিত করা। 

 

প্রসঙ্গত, কারিতাস আলোঘর (লাইট হাউজ) প্রকল্প বিগত নভেম্বর ২০১১ হতে ২৭ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ৬ বছর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করেছে। তারই ধারবাহিকতায় উক্ত প্রকল্পের মূল্যায়ন সম্পন্ন হয়। মূল্যায়ন ভিত্তিতে সাফল্য সীমাবদ্ধতা , দূর্বলদিক ও মূল্যায়ন টিমে কিছু মতামত , পরামর্শ উঠে আসে । সেই নিরিখে আজকের এ কর্মশালার আয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ