• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে মহাসমাবেশ উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2018   Saturday

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে ব্যানারে আয়োজিত মহা সমাবেশ উপলক্ষে শনিবার রাঙামাটিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সংবাদ সম্মেলনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, সহ-সম্পাদক সন্তোষ চাকমা, কাপ্তাই আওয়ামীলীগের সভাপতি অংশু ছাইন চৌধুরী, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, যারা রাজনীতির নামে পাহাড়ে প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদের প্রতিরোধ করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ অস্ত্রের কাছে আর জিম্মি থাকতে চায় না। পাহাড়ে যতক্ষণ অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে সন্ত্রাস বিরোধ আন্দোলন চলবে। এরই অংশ হিসেবে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান তীব্রতর করার দাবীতে আজ রোববার রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী মহা সমাবেশ  ডাকা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরো তীব্র করতে এই কর্মসূচী নেয়া হয়েছে। এটি কোন দলীয় কর্মসূচী নয় উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসের ছোবল থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচী নিয়েছে। সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ