• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে মাসব্যাপী তাত ও হস্ত শিল্প মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2018   Monday

পার্বত্য এলাকার উৎপাদিত তাঁত বস্ত্রের প্রসার ও হস্তশিল্প উদ্দ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে পেশাগত দক্ষতা উন্নয়ন’সহ অধিক উদ্দ্যোক্তা সৃষ্টির লক্ষে সোমবার থেকে রাঙামাটিতে মাসব্যাপী তাত ও হস্ত্রশিল্প মেলা হয়েছে।

 

উদ্দ্যেক্তা উন্নয়ন পরিষদ ও জাতীয় ক্ষুদ্র কৃঠির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) রাঙামাটি শাখার  আয়োজনে জিমনেসিয়াম চত্বরে মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বক্তব্যে দেন নাসিব রাঙামাটি শাখার সভাপতি বিপ্লব চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিটা কেটে মাব্যাপী মেলার উদ্বোধন ও মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা। মাস ব্যাপী মেলায় রাঙামাটিতে উৎপাদিত তাত ও হস্ত শিল্পের ২০টিসহ দেশের অন্যান্য স্থানের মোট ৬৪টি স্টলে বিভিন্ন পন্য সামগ্রী স্থান পেয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পার্বত্য পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য এলাকার বস্ত্রশিল্প সামগ্রীর উৎপাদন বাড়াতে ও বাজার সৃষ্টি করতে এই মেলা বিশেষ ভুমিকা রাখবে। তিনি বলেন, পাহাড়ী বস্ত্র শিল্পের যে ঐতিহ্য ও সুনাম রয়েছে তা ধরে রাখতে হলে স্থানীয় উদ্দ্যোক্তাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক মালিক উভয়কে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি শ্রমিকদের আরো দক্ষ করে তুলতে প্রশিক্ষনের উপর গুরুত্বারোপ করে বলেন, পাহাড়ী বস্ত্র ও হস্তশিল্পের যে চাহিদা রয়েছে তা পূরন করতে দক্ষ শ্রমিকের প্রয়োজন। পন্যের গুনগতমান ঠিক রেখে বস্ত্র ও হস্ত শিল্পের উৎপাদন বাড়ানো গেলে অর্থনৈতিক ভাবে এ খাতে লাভবান হওয়া সম্ভব বলে তিনি মত ব্যক্ত করেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ