• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে এলজিএসপি কর্মসূচীর উদ্বোধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2018   Sunday

একটি শিশু জম্মের পরপরই জম্ম সনদ অধিকার অর্জন করে। সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে শিশু জম্মের ৪৫দিনের মধ্যে বিনা খরচে জম্ম সনদ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে শিশুকে জম্ম নিবন্ধন করে দেওয়া হলে পুরস্কৃত করা হচ্ছে।

 

রোববার জুরাছড়ি উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে লোকাল গর্ভন্যান্স সাপোট প্রজেক্ট-৩ (এলজিএসপি) কর্মসূচীর আওয়াতায় সেলাই মেশিন, স্প্রে মেশিন, পাওয়ার টিলার, স্কুলব্যাগ ও জম্ম নিবন্ধন প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী একথা বলেন।


তিনি আরো বলেন, দুর্গম কিংবা নিকটবত্তি এলাকায় বসবাসরত অনেকে অবেহেলায় শিশুদের জম্ম নিবন্ধন করে দিচ্ছে না। তাদের একসময় স্কুল-কলেজ ও বিভিন্ন সরকারী সেবা পেতে এই জম্ম নিবন্ধন প্রয়োজন হয়ে পড়বে। তখন বয়স বৃদ্ধির কারণে এখানে আর নিবন্ধন করতে পারবে না।


জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা স্বাগত বক্তব্যে বলেন, জনগনের সেবা করার লক্ষে জনগণ বহু আশা ভরসা নিয়ে আমাদের নির্বাচীত করেছে। সুতরাং তৃণমূল পর্যায়ে জনসাধারণের অভিমতে আগামী উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়া হবে। সে লক্ষে সকল সংশ্লিষ্ট্য ওয়ার্ড সদস্যদের দ্রুত ওয়ার্ড সভার মাধ্যমে চাহিদা প্রেরণের পরামশ্য প্রদান করেন।


সভায় জুরাছড়ি ইউপি সচিব অনিল কুমার চাকমার ধারা সঞ্চলনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড সদস্য জীবন বিকাশ চাকমা।


উল্লেখ্য সভায় লোকাল গর্ভন্যান্স সাপোট প্রজেক্ট-৩ (এলজিএসপি) কর্মসূচীর আওয়াতায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে ২৭টি সেলাই মেশিন, ২লক্ষ টাকা ব্যয়ে ৯০টি স্প্রে মেশিন, ১লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ১টি পাওয়ার টিলার, ৫০ হাজার টাকা ব্যয়ে ৮৩টি স্কুল ব্যাগ, ১৫ হাজার টাকা ব্যয়ে ৮টি জম্ম নিবন্ধন প্যাকেজ প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ