• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

এডুকেশনাল প্রোগ্রাম ফর লংগদু কর্মসূচীর সমাপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2018   Saturday

লংগদুতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখার জন্য গঠিত এডুকেশনাল প্রোগ্রাম ফর লংগদু কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

 

শনিবার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনি সভায় এ ঘোষনা দেয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব বিকল্প চাকমা। বক্তব্য রাখেন, লংগদু সদর ইউপি চেয়ারম্যান কলিন মিত্র চাকমা আদু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, আটারক ছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা, স্বেচ্ছাসেবী সংগঠন স্পার্ক প্রোগ্রাম কোর্ডিনেটর মিজ নুকু চাকমা, ত্রিলোচন চাকমা, মনি শংকর চাকমা, মানিক কুমার চাকমা হেডম্যান, উন্মেষ এর সভাপতি দীপন চাকমা, পারমিতা চাকমা, জয়া চাকমা, রুমেন চাকমা, শ্রাবন চাকমা, জয়েন চাকমা। অনুষ্ঠান সঞ্চলনা করেন অনন্যা চাকমা।

 

সভায় আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তারজন্য রাঙামাটির অন্যতম সংগঠন স্পার্ক, উন্মেষ, জুম্ম বিসিএস সমিতি, হিল ব্লগার অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম এবং চট্টগ্রামের চারুলতাসহ বিভিন্ন সংগঠন, ব্যাক্তিগত উদ্যোগে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।


উল্লেখ্য, গেল বছর ১জুন খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিত মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তিনি মোটরসাইকেলে যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি যান। পরদিন ২ জুন স্থানীয় বাঙালীরা নয়নের লাশ নিয়ে লংগদু সদরে মিছিল বের সময় তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে অন্ততপক্ষে দুই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে যায় এবং গুনমালা চাকমা নামে এক বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যূ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ