• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দীঘিনালায় পিজেএসএস’র বিক্ষোভ সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2018   Friday

ইউপিডিএফ’র শীর্ষনেতা মিঠুন চাকমা হত্যা মামলায় এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিজেএসএস)’র কেন্দ্রীয় নেতাদের মামলা দায়ের প্রতিবাদে শুক্রবার দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমএন লারমরা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতি (পিজেএসএস)।

 

উপজেলার লারমা স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলার কেন্দ্রীয় বাসটার্মিনালসহ গুরুত্বপূর্ণ সড়ক সমূহে বিক্ষোভ প্রদর্শন শেষে দীঘিনালা ডিগ্রি কলেজ মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। উপজেলা পিজেএসএস’র সাংগঠনিক সম্পাদক চয়ন বিকাশ চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় পিজেএসএস’র যুব বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমাবেশে অন্যান্যদের মাঝে জেলা পিজেএসএস’র তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, উপজেলা পিজেএসএস সদস্য সমীর চাকমা, কেন্দ্রীয় মহিলা সমিতির নেত্রী মল্লিকা চাকমা, সাবেক ছাত্রনেতা জ্ঞান চাকমা ও উপজেলা পাহাড়ী ছাত্র পরিষদ সভাপতি রাজ্যময় চাকমা বক্তব্য রাখেন।


বক্তারা মিঠুন চাকমা হত্যাকান্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করে অবিলম্বে এমএন লারমা সমর্থিত কেন্দ্রীয় পিজেএসএস’র সাধারন সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা (মজর পেলে) ও ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমাসহ সংগঠনের আপোষহীন নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএ’র বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁসিয়ারী উচ্চারন করেন।


উল্লেখ্য, গেল ৯ জানুয়ারী ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার হত্যাকান্ডের ঘটনায় এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিজেএসএস)’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা (মেজর পেলে) ও ছাত্র বিষয়ক সম্পাদক বাঘাইছড়ির সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যা সুদর্শন চাকমাসহ শীর্ষনেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ