• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সরকারের উন্নয়নমুখী পদক্ষেপে বদলে গেছে খাগড়াছড়ির দৃশ্যপট-অর্থ সচিব

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2018   Friday

সরকারের বিভিন্ন উন্নয়নে কর্মকান্ডের জানান দিতেই দেশব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেছেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সচিব মুসলিম চৌধুরী।

 

তিনি বলেন, মেগা প্রকল্পগুলো সরকারের সাহসী পদক্ষেপ। অর্থ কোথা থেকে আসবে তার চেয়ে প্রকল্প গ্রহণ আর বাস্তবায়নেই উদ্যোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়নমুখী পদক্ষেপের ফলেই পাহাড়ী জনপদ খাগড়াছড়ির দৃশ্যপট বদলে গেছে মন্তব্য করে তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টের কারনে পাহাড়-সমতলের মধ্যে কাজের দুরত্ব কমেছে। এটাও সরকারের বড় ধরনের সাফল্য।

 

তিন দিনব্যাপী উন্নয়ন মেলার অংশ হিসেবে শুক্রবার মাটিরাঙ্গায় তথ্য প্রযুক্তি, সেবাখাত ও অবকাঠামোগত খাতে বাংলাদেশের অর্জন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলী। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো: চাহেল তস্তরী ও ডিভিশনাল কন্ট্রোলার অব একাুন্টস এএসএম লোকমান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন।

 

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অতিরিক্ত বরাদ্ধ প্রদানের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানেও সরকারের বাজেটে পাহাড়-সমতলের মধ্যে সমতা আনা হয়েছে। পাহাড় সমতলকে সরকার ভিন্নভাবে দেখছেনা। সরকারের গৃুহত উন্নয়নের ধারা বাস্তবায়নে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পাশাপাশি সুফলবোগীদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

পরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রবেশদ্বারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র দিকনির্দেশনায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ‘মাটিরাঙ্গা তোরন’ এর উদ্বোধন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ