• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মিঠুন হত্যার ঘটনায় জেএসএস’র নেতৃবৃন্দকে জড়িয়ে দায়েরকৃত মামলার প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2018   Thursday

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যার ঘটনায় জনৈক অনি বিকাশ চাকমা’র দায়ের করা মামলায় তিন কেন্দ্রীয় নেতাকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহস্পতিবার  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)। একই সাথে মামলা থেকে নেতাদের নাম প্রত্যাহার করার দাবিতে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলাশহর এবং উপজেলা সদরসমূহে বিক্ষোভ কর্মসূচি ঘোঘণা করা হয়েছে।

 

খাগড়াপুর কমিউনিটি সেন্টারে জনসংহতি সমিতি (এম এন লারমা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এসব তথ্য জানান।

 

তিনি উল্লেখ করেন, এ ঘটনায় পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত কাজ চালাচ্ছে। এবং পুলিশ অবশ্যই অপরাধীদের সঠিকভাবে সনাক্ত করতে পারবে। কিন্তু এরপরও পুলিশের তদন্তকে আড়াল করার জন্য অহেতুক মিথ্যা অভিযোগে জনসংহতি সমিতির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক হয়রানিমূলক।

 

সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা, কেন্দ্রীয় যুব বিষয়ক সহ-সম্পাদক প্রীতিময় চাকমা, কেন্দ্রীয় সদস্য সোহাগ চাকমা ও নরেশ চাকমা উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সংগঠনটির নেতারা দাবি করেন, তাঁরা ভ্রাতৃঘাতি সংঘাতের বিপক্ষে। জনসংহতি সমিতি (সন্তু লারমা) এবং ইউপিডিএফ’র হাতে তাঁদের চল্লিশের অধিক নেতাকর্মী মারা গেলেও তাঁরা কাউকে আঘাত বা প্রতিঘাত করেননি।

 

উল্লেখ্য, ৩ জানুয়ারী দুপুরে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে তাঁর বাড়ির কাছেই দূর্বৃত্তরা গুলী করে হত্যা করে। এ ঘটনার চারদিনের মাথায় ৬ জানুয়ারী প্রথমে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। গত ৯ জানুয়ারী অনি বিকাশ চাকমা নামের এক ব্যক্তি মিঠুন চাকমা’র আত্মীয় পরিচয়ে জনসংহতি সমিতি (এমএন লারমা)-র চার প্রভাবশালী কেন্দ্রীয় নেতা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ