• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2018   Thursday

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক ও সাবেক পিসিপি নেতা মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে দলটি ঘোষিত আট দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছে।

 

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির স্বনির্ভরস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ার মোড় ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে সমাবেশ করে। ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা এবং পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ইউপিডিএফ-গণতান্ত্রিক নামের সন্ত্রাসী বাহিনী এই হত্যাকান্ড ঘটিয়েছে। হত্যার পর আট দিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। প্রকাশ্য দিবালোকে নিজ বাড়ির সামনে খুন হয় মিঠুন চাকমা। অতীতে ইউপিডিএফ এর  শতাধিক নেতা কর্মীকে হত্যা করলেও প্রশাসন নিরব ছিল। প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণে কারণে সন্ত্রাসী আরো সহিংস হয়ে উঠছে। সমাবেশ থেকে অবিলম্বের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

 

প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখ খুন হয় ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ