• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে নিউজিল্যান্ড নারী কল্যাণ সমিতির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2017   Friday

শুক্রবার খাগড়াছড়িতে নিউজিল্যান্ড নারী কল্যাণ সমিতির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।


খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সমিতির সভানেত্রী লেকি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এড.আশুতোষ চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলোৎপল চাকমা, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার প্রীতি কুসুম চাকমা,পানছড়ি কলেজের সিনিয়র প্রভাষক সুজিত চাকমা, সমিতির উপদেষ্টা বিমল কান্তি চাকমা, সমিতির সদস্য আপনা চাকমা, সিনিয়র সাংবাদিক আবু দাউদ ও সাংবাদিক রূপায়ন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য সুমিতা চাকমা। অনুষ্ঠানে সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।


এর আগে প্রধান অতিথি খাগড়াছড়ি নিউজিল্যান্ড রাধা-মন ধনপুদি আত্মসামাজিক উন্নয়ন সমিতি কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সমিতির পরিচালিত দোকান পরিদর্শন করেন।


প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন নিউল্যান্ড নারী কল্যাণ সমিতির কারিগরি দক্ষতা উন্নয়নের উদ্যোগ ও সম্মিলিত কর্ম পরিকল্পনা প্রশংসনীয়। বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে।


তিনি খাগড়াছড়ি নিউজিল্যান্ড নারী কল্যাণ সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,দেশে সব উন্নয়ন মূলক কাজ করা একার পক্ষে সম্ভব নয়, তাই দেশের উন্নয়নের জন্য সকলে এক সাথে কাজ করতে হবে। তিনি সমিতির উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


তিনি আরো বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার, এই উন্নয়নের ধারাকে ধারাকে অব্যহত রাখার জন্য তিনি সামনে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ