• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে তিন দিন ব্যাপী বৌদ্ধ সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2017   Friday

তিন দিন ব্যাপী বৌদ্ধ সাস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার রাঙামাটিতে সম্পন্ন হয়েছে। বৌদ্ধ সংস্কৃতিকে উন্নয়নের লক্ষে এ প্রতিযোগিদার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় রাঙামাটির ৪টি উপজেলাসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে শতাধিক উপরে শিল্পীরা এ ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ করেছে।

 

ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর আয়োজনে রাঙামাটি সদর উপজেলার সাপছড়িস্থ বোধিপুর বন বিহার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকম। সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন,সাপছড়ি মৌজার মহিলা হেডম্যান কাবেরী রায়, ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক সঞ্চয় চাকমা।


ধর্মীয় আলোচনা সভা শেষে তিন দিন ব্যাপী বৌদ্ধ সাস্কৃতিক প্রতিযোগিতা শতাধিক উপরে অংশগ্রহনকারী ধমীর্য় গান, কবিতা আবৃত্তি ও দেশাত্নবোধক গানের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পরিবেশনায় মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এর আগে বুদ্ধ মূর্তি দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন বোধিপুর বন বিহারের অধ্যক্ষ ও ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা শ্রীমৎ জীন বোধি মহাস্থবির।


ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক সঞ্চয় চাকমা জানান, ধর্মীয়(উন্মুক্ত),দেশের গান ও মায়ের গান, ধর্মীয় নৃত্য(উন্মুক্ত), পালি আবৃত্তি(নির্ধারিত), কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিটি বিষয়ে তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাঙামাটি সদর, বরকল,বাঘাইছড়ি,জুরাছড়ি ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে শতাধিক উপরে প্রতিযোগি অংশ নিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ