• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2017   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের আওতায় নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ের হলরুমে সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র নগর উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। পৌর মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর সভার সচিব পারভিন আক্তার, পৌর কাউন্সিলর ও নগর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় প্রধান অতিথি আনোয়ার হোসেন, খাগড়াছড়ি পৌরসভার নগর উন্নয়ন কর্মকান্ডের প্রতি সন্তোষ প্রকাশ করে পৌর মেয়রের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।


পরে খাগড়াছড়ি পৌরসভার রাজস্ব অর্থায়নে পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ২৭ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৭ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সাথে পৌর শহরের দুস্থ ও অসহায় শীতার্থ ৩২০ পরিবারের মাঝে কম্বল তুলে দেন প্রধান অতিথি।


এর আগে খাগড়াছড়ি পৌরসভায় ইউজিপ-৩ প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন এলজিইডি’র নগর উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ