• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষাকর্তৃ পক্ষের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সহসভাপতি অমলেন্দু হাওলাদার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম এবং সনাক সদস্য গৈরিকা চাকমা। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।

 

সভায় রাজ দ্বীপ, ঝগড়া বিল ও জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিতকরণ, শিক্ষকদের বাড়ি পরিদর্শন ও বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধি, প্রধান শিক্ষকবৃন্দের সপ্তাহে একবার শ্রেণী কক্ষে উপস্থিত থেকে ক্লাস পর্যবেক্ষণ, প্রতি বৃহস্পতিবার বিদ্যালয়ে সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা এবং পরিস্কার পরিচ্ছন্নতা ও ছাত্রছাত্রীদের ড্রেস কোড মেনে চলা প্রসঙ্গে আলোচনা হয়।

 

মতবিনিময় সভায় রাজ দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চলমানচিত্র তুলে ধরে বলা হয়, রাজ দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কিন্তু  জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত সৃষ্ঠি হচ্ছে।

 

জেলা প্রাথমিক শিক্ষাকর্মকত াউপস্থিত প্রধান শিক্ষকদের গুনগত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক ও নৈতিক গুনাবলী শিক্ষা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।

--হিলবিডি২৫/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ