• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম’সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সমন্বয় ছাড়া জেলা তথা দেশের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তাই প্রতিটি সমন্বয় সভায় প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থেকে সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমরা যদি যার যার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে এ জেলার বসবাসরত মানুষের উন্নয়ন আরও বেগবান হবে।

 

সভায় আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা বলেন, এ জেলার সার্বিক উন্নয়নে এ ধরনের সভা খুবই গুরুত্বপূর্ণ। এ সভায় কমিটি ও প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিতি এবং পরামর্শ জেলার উন্নয়ন ত্বরান্বিত করবে। তিনি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে আঞ্চলিক পরিষদ সবসময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বিজয়ের মাসে যেসব অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে সকলের সহযোগিতা পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, রাঙ্গামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে পর্যটকরা নিরাপদে ও স্বচ্ছন্দে ঘুরাফেরা করতে পারে।


তিনি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন হতে সবসময় কঠোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সভাকে জানান। তবুও যেকোন স্থানে মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানান।

 

সভায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক শফি উদ্দিন আহমদ বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্তমানে ৪টি ইউনিট চালু রয়েছে। লেকের পানির লেভেলও স্থিতিশীল রয়েছে।

 

বাংলাদেশ বেতার এর আঞ্চলিক পরিচালক এসএম মোস্তফা বলেন, বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার চলছে। এছাড়া রাঙামাটির মহিলা সাংসদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী ও সাংবাদিকদের সমন্বয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনাসভা সম্প্রচার করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ