• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খৃষ্টান পল্লীগুলো অপরুপ সাজে সেজেছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2017   Saturday

খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খৃষ্টান পল্লীগুলো  অপরুপ সাজে সেজেছে।

 

বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ব্যাপ্টিষ্ট চার্চ ও চন্দ্রঘোনা কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট চার্চ এর অধীনে মিশন খিয়াং পাড়া, সিএলসি, জুমপাড়া পল্লীগুলোতে ক্রিস্টমার্স ট্রি, ফেস্টুন, ব্যানার, রং বেরংয়ের বিভিন্ন আলোকসজ্জা করা হয়েছে। খৃষ্টান পল্লীতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

 

চন্দ্রঘোনা কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট চার্চ এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ক্যাম্প ফায়ার, উপহার বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্টান  অনুষ্ঠিত হয়েছে। কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট মন্ডলীর সদস্য নতুন বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আবুল হক, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং, সমাজ সেবক অনন্ত চাকমা প্রমুখ। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে এখন খ্রিস্টিয়ান সম্প্রদায়ের লোকজন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। আজ চন্দ্রঘোনা মিশন এলাকা খ্রিস্টিয়ান পল্লীতে গিয়ে দেখা যায়, প্রতিটি ঘরকে তারা অপরুপ সাজে সজ্জিত করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ