• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে শিশুদের নিয়ে সবুজ পাহাড়ে এক খন্ড সময়ের আয়োজন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2017   Wednesday

"সম্প্রীতির বন্ধন" এই শ্লোগানে শিশুদের সাথে সময় কাটিয়েছেন সেনা কর্মকর্তা ও সেনা পরিবারের সদস্যরা।

 

 বুধবার বিকেলে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলি পাড়ায় পাহাড়ের পাহাড়ি শিশুদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়।

 

বুধবার বিকালে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুজ্জামান এর সহধর্মীনি সেনা পরিবারের সদস্যদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর পাহাড়ি শিশু-কিশোর ও সেনা পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা হয়। পরে সেনাবাহিনীর ত্বত্তাবধানে সবুজ পাহাড়ের কোলে পাহাড়ী শিশুদের নিয়ে শুরু হয় চকলেট খেলা, চুরি খেলা, বিস্কুট খেলা, সুঁই খেলা, দৌড় প্রতিযোগিতা, বাঘের মুখে বল নিক্ষেপের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুজ্জামান।

 

এছাড়াও সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ, রিজিয়নের ডি কিউ মেজর নাফিয়াত, বি.এম মেজর সালাহ উদ্দিন আকরাম, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মাহবুবুর রহমান, জি টু (আই) মেজর আশিকুর রহমান, মেজর মিজানুর রহমান, সিএমএইচ এর ডেন্টিস্ট মেজর নাজমুল হক, ক্যাপ্টেন মাহমুদুল হাসান সহ পদস্থ সেনা কর্মকর্তা, সেনা পরিবারের সদস্য ও স্থানীয় উপজাতীয় পরিবারের শিশু এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ