• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ১ম বর্ষপূর্তিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2017   Wednesday

রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারীর মধ্যে এই রেজিস্ট্রেশন চলবে। চিত্রাঙ্কনের বিষয় থাকবে পাহাড়ি সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্য।

 

বুধবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউতের মাঠ প্রাঙ্গণে হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি, সংবাদিক সুপ্রিয় চাকমা শুভ। অনন্ত চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জবা চাকমা,মিল্টন চাকমা,জিটন চাকমা,পারমিতা চাকমা,মঙ্গল চাকমা ও প্রিন্সি চাকমা প্রমূখ।


সভা সূত্রে জানা যায়, দুই সংগঠনের  ১ম বর্ষপূর্তি উপলক্ষে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা চিত্রাঙ্কনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে তাদের সংগঠনের কার্যকরী কমিটির সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এতে মোট  ৩০ জন প্রতিযোগি অংশ গ্রহন করার সুযোগ পাবে। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হবে।


সভায় বক্তারা বলেন, রাঙামাটিতে এই দুই সংগঠন দীর্ঘ এক বছর যাবত কাজ করে আসছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন “হিলর প্রোডাকশন” এর উদ্যোগে রাঙামাটিতে অনেক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হয়েছে। সংগঠনের উদ্যোগে চাকমা ভাষায় সামাজিক ও শিক্ষামূলক টেলিফিল্ম,শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন “হিলর ভালেদী’ সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পাদন হয়েছে। এ সংগঠনের উদ্যোগে ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণ,রক্তাদান কর্মসূচী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া রাঙামাটিতে কাজ করে যাওয়া এই ব্যতিক্রমধর্মী এই দুই সংগঠন সমাজে আরো অনেক সুনাম অর্জন করতে পারবে।  এজন্য সংগঠনের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।


উল্লেখ্য, সুপ্রিয় চাকমা শুভ’র উদ্যোগে ২০১৭সালের ৬ জানুয়ারী স্বচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠা করা হয়। এ দুই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে রাঙামাটিতে  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ