• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মানিকছড়ির মং রাজবাড়ী পরিদশর্নে বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2017   Tuesday

মং সার্কেলের প্রয়াত রাজা এবং মুক্তিযুদ্ধেও সংগঠক মং প্রু সেইনের স্মৃতি বিজড়িত মং রাজবাড়ী পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।

 

খাগড়াছড়ি জেলা সফরের দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনার  মানিকছড়ির মং রাজবাড়ী পরিদর্শনে আসলে প্রয়াত রাজার জামাতা রাজীব রায় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান।

 

পরে তিনি পার্বত্য মং সার্কেলের আবাসস্থল এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাজপ্রসাদটি ঘুরে দেখেন। পরিদর্শনে আসেন।

 

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান প্রয়াত মং রাজা মং প্রু সেইনের বিভিন্ন স্মৃতিচিহ্ন প্রত্যক্ষ করেন। এ সময় মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্্রাগ্য মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান উদ্দীন মুরাদ, অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দীন খান, দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এম.কে. আজাদ, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, হিন্দু বিবাহ নিকাহ রেজিস্ট্রার বাদল বরণ সেন ও মং সার্কেলের কর্মচারী রাখাল চন্দ্র নাথ  উপস্থিত ছিলেন।

 

চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান গত ১৭ ডিসেম্বর দু’দিনের সরকারি সফরে খাগড়াছড়ি আসেন। জেলায় প্রবেশের সময় তিনি মানিকছড়ি উপজেলায় বিভিন্ন দপ্তর পরিদর্শন, প্রকল্প উদ্বোধন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় যোগদান করেন। ১৮ ডিসেম্বর চট্টগ্রাম ফেরার পথে বিভাগীয় কমিশনার  বিকাল ৫টায় মানিকছড়ি’র রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি চালু হওয়া ‘সততা স্টোর’ উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন তাকে স্বাগত জানান।

 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন সময়ে  মংরাজা মং প্রু সেইন তাঁর নিজস্ব তহবিল থেকে তৎকালীণ সময়ে ১১শত ডলার টাকা সরকারি তহবিলে জমা দেন এবং দু’টি জীপ গাড়ী ও অসংখ্য অস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে যুদ্ধে অংশগ্রহন করেন। প্রয়াত রাজা মং প্রু সেইনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে আসছে খাগড়াছড়ির মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ