• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2017   Tuesday

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমা প্লুটো’র খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মঙ্গলবার  রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে রাঙামাটি শহরে অবরোধের কোন প্রভাব ফেলতে পারেনি। যান চলাচল স্বাভাবিক ছিল।

 

নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি’র ডাকে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধের সমর্থনে সকাল থেকে বিভিন্নস্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং টায়ার জ্বালানো হয়। অবরোধ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করায় ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি সকল সড়ক-নৌযান মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও জেলাবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছে প্রেস বার্তায়।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতিকে অশান্ত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহল কতিপয় দুষ্কৃতকারীকে দিয়ে নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করেছে। দীর্ঘ এক মাস যাবৎ এই বাহিনীর সন্ত্রাসীরা  নানিয়াচর এলাকায় সশস্ত্র তান্ডব চালিয়ে ত্রাস সৃষ্টি করছে। ইতিমধ্যে সন্ত্রাসীরা সাবেক ইউপি মেম্বার অনাদী রঞ্জন চাকমা ও ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমাকে গুলি করে খুন করেছে। এছাড়া তারা অপহরণ, জনপ্রতিনিধিদের হুমকি, সাধারণ জনগণের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়সহ নানা অপকর্ম চালিয়ে যচ্ছে। প্রকাশ্যে অস্ত্রসহ ঘোরাফেরা করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না

 

প্রেস বার্তায় অবিলম্বে অনল বিকাশ চাকমা ও অনাদী রঞ্জন চাকমার খুনী নব্য মুখোশ বাহিনীদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদান ও তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গেল শুক্রবার দিবাগত রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউপি’র ধামাইছড়া মৌনপাড়ায় হানা দিয়ে ইউপিডিএফ’র সংগঠক অনল বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ