• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2017   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা কর্মকর্তারা যদি দাপ্তরিক কাজে দক্ষ হয় তাহলে জেলা তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় এবং সরকারের সুনামও বৃদ্ধি পাবে উল্লেখ করে বলেন, সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনগণের কল্যাণের স্বার্থে।


তিনি পরিষদের হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের সততার সাথে জনকল্যাণে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশের পাশাপাশি জনগণের উন্নয়নের স্বার্থে পরিষদের সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

 

সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, সরকারের আন্তরিকতায় ২০২২ সালের মধ্যে জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০শয্যা থেকে ৫০বেডে উন্নীত করা হবে। ইতোমধ্যে কাউখালী, কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলীতে কার্যক্রম শুরু হয়ে গেছে। বাকী উপজেলাগুলোর কার্যক্রমও শুরু হবে। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৭৭হাজার ৮৩০জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা জানান, আমন মৌসুমের ফসল কর্তনের কাজ প্রায় শেষ এবং টার্গেট অনুযায়ী অগ্রগতি হয়েছে। বর্তমানে চাষীরা বোরো মৌসুম বীজ সংগ্রহ এবং বোরো ধান রোপনের কাজ শুরু করেছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী বলেন, বিদ্যালয়গুলোতে বিতরণের লক্ষ্যে ২০১৮ সালের বই ইতোমধ্যে জেলায় পৌছে গেছে। বছরের প্রথম দিনে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শুন্যপদ পূরণের লক্ষে প্রার্থীদের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ