• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়িতে ১৫দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন

নতুন ধন চাকমা,পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2017   Sunday

রোববার খাগড়াছড়ির পানছড়িতে ১৫দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।


পানছড়ি উপজেলার মাঠে বিজয় মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতিয় শরনার্থী প্রত্যাবাসন ও পূর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমেদ খান, ১৪ই বেঙ্গল খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে.কর্ণেল জিএম সোহাগ, ৩ বিজিবি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃ রফিকুল হাসান, পানছড়ি সাব-জোন অধিনায়ক মেজর রফিকুল ইসলাম, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমার, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, পানছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক লোকমান হোসেন, কেন্দ্রীয় মহিলা আ’লীগের সদস্য বাসন্তা চাকমা, পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া, সাধারন সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক প্রমূখ।

 

প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, সকল সম্প্রদায়ের ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ। সবাই দৃঢতার সহিত সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন করি। এ বিজয় মেলা সম্প্রীতির মেলা। এ ধরনের সম্প্রীতির মেলার মাধ্যমে পাহাড়ের শান্তি, সম্প্রীতি আরো দৃঢ হবে। 

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব এক মৃত্যুঞ্জয়ী এক বীরের নাম। তিনি কখনো আপোষ করেননি। সদা সর্বদা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ছিলেন সম্প্রীতির দৃঢচেতা। তাঁরই পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্টাসহ সম্প্রীতি বজায় রাখার দৃঢতার সাথে কাজ করে যাচ্ছেন।

 

তিনি পাহাড়ে সম্প্রীতি দৃঢতার কথা ব্যক্ত করে আবারও আগামীতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ