• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে বিজয় দিবস উদযাপন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত হলো।

 

দিনটি উপলক্ষে উপজেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এ দিন সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এ উপলক্ষে কর্ণফুলী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্যারেড কমান্ডার এএসআই আব্দুল আলীমের নেতৃত্বে কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও স্কাউটরা অংশগ্রহণ করে।এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনও তারিকুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,সুব্রত বিকাশ তনচংগ্যা,সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল,কাপ্তাই থানাই ওসি সৈয়দ মোহাম্মদ নুর,চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই,রাঙামাটি মহিলা এমপির প্রতিনিধি ইবরাহীম খলিল সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ শেষে ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে।এছাড়া মহিলাদের ক্রীড়া,উপজেলা প্রশাসন একাদশ বনাম স্থানীয় গণ্যমান্য একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সবশেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইউএনও তারিকুল আলম।বক্তব্য রাখেন এএসপি আসলাম ইকবাল,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী,মহিলা এমপির প্রতিনিধি মোঃ ইবরাহীম খলিল প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ