• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লক্ষ্মীছড়িতে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ প্রচেষ্টার প্রতিবাদে এইচডব্লিএফের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

পুলিশ কনস্টেবল আনোয়ার শাহাদাৎ কর্তৃক নবম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ প্রচেষ্টার প্রতিবাদে ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার লক্ষ্মীছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে হিলউইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) লক্ষ্মীছড়ি উপজেলা শাখা।

 

হিলউইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) লক্ষীছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক সুরলতা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, লক্ষ্মীছড়ি উপজেলা কুশী নগর বনবিহার এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পিএফসি স্কুল গেইট ঘুরে লক্ষীছড়ি সদর হাসপাতাল গেইটের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের করা হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন এইচডব্লিউএফ লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি রেশমী মারমা, সাধারণ সম্পাদক থুইনুচিং মার্মা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন চাকমা।

 

বক্তারা অবিলম্বে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টাকারী পুলিশ কন্সটেবল আনোয়ার শাহাদাৎকে গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সংঘটিত নারী নির্যাতন, ধর্ষণ, খুন, গুম ও হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য, গেল ১৪ ডিসেম্বর রাতে ওই ছাত্রী তার বান্ধবীদের সাথে কথা বলে বাসায় ফেরার পথে লক্ষ্মীছড়ি ইউএনও কার্যালয়ের পার্শ্ববর্তী স্থানে পৌঁছলে পুলিশ সদস্য আনোয়ার শাহাদাৎতাকে পথ রোধ করে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সে ছাত্রীকে ধর্ষণের উদ্দেশ্যে ধরার চেষ্টা করলে ছাত্রীটির চিৎকার দেয়। তার চিৎকার শুনে আশেপাশের এলাকা থেকে ৪ জন ছাত্র ছুটে এসে শাহাদাৎকে হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ