• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

যথাযোগ্য মর্যাদায় পানছড়িতে বিজয় দিবস উদযাপিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়িতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 

শুক্রবার সকাল ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়  শ্রদ্ধা নিবেদন। পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পানছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজুানুর রহমানের নেতৃত্বে  থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া ও সাধারন সম্পাদক জয়নাথ দেবের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আল আমিন ও সাধারন সম্পাদক মোঃ নাজির হোসেনের নেতৃত্বে উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিকের নেতৃত্বে উপজেলার ছাত্রলীগ, উপজেলা বিএননপি সভাপতি মোঃ বেলাল মেম্বারের নেতৃত্বে উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠন, জাতীয় পার্টি,চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা নেতেৃত্বে লোগাং ইউপিসহ বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এরপর লতিবান ইউনিয়নের উদ্যোগে পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও লতিবান ইউপি চেযারম্যান পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে  শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

সকাল ৯টায় আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ সাদা কবুতর উড়িয়ে মহান বিজয় দিবস উদ্বোধন করেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা বাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গা চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি নূতন ধন চাকমা ও সাধারন সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া ও সাধারন সম্পাদক জয়নাথ দেব, ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরাসহ উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

সকাল ১০টায় উপজেলা পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুশখাওয়াজে অংশগ্রহণ করে এবং পানছড়ি উপজেলা মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ