• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 

শনিবার সকাল ৬টা থেকে  সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিশাল আনন্দ র‌্যালীর মাধ্যমে মহালছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়।

 

 পুষ্পস্তবক অর্পণের পর প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ এর উদ্বোধন করেন এবং অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহন করেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এসয় অভিবাদন মঞ্চে  আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি ও মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মো: জবাইরুল হক। প্যারেড পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি।

 

প্যারেড এ  উপজেলার বিভিন্ন স্কুল হতে আগত স্কাউটদল, পুলিশ বাহিনীর সজ্জিত দল ও এপিবিএন এর ব্যান্ডদল অংশগ্রহন করেন। প্যারেড এর অভিবাদন শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন ও দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও সুদূর চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের নিয়ে বিজয় কনসার্ট আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ